
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছর। দু’জনই নারী। একজন রাজধানী ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তাদের একজন সরকারি হাসপাতালে এবং অপরজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ সময়ে করোনাভাইরাসে নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে ৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এতে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে।
গত ২৪ ঘণ্টায় মোট ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৭৯৪।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...