
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা গ্রহণের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসক বলেন, ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে কোনো ফোরামেও আলোচনা হয়নি। যদি প্রয়োজন হয়, তখন বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসছে যে, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, তবে চিকিৎসক এসবকে ‘ফেক নিউজ’ হিসেবে উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
উল্লেখ্য, গত ৫ মে চার মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে আসেন খালেদা জিয়া। ২৩ জুলাই মধ্যরাতে জরুরি স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে, যা শেষ করে রাতেই বাসায় ফেরেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন...