
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১১ আগস্ট) তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দুপুরের ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, ১১ থেকে ১৩ আগস্টের এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে। এসব চুক্তিতে অভিবাসন, বিনিয়োগ, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে।
উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সফররত ড. ইউনূসকে প্রথম দিনে কুয়ালালামপুরে গার্ড অব অনার দেওয়া হবে। দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর চুক্তি সই হবে। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বিএমসিসিআই–মিমোস অংশীদারিত্ব এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়। তিনটি এক্সচেঞ্জ অব নোটে অন্তর্ভুক্ত রয়েছে হালাল ইকো সিস্টেমে সহযোগিতা, উচ্চশিক্ষা খাতে সমন্বয় এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির অভিজ্ঞতা বিনিময়।
চুক্তি সইয়ের পর দুই দেশের সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এরপর মালয়েশিয়ার পক্ষ থেকে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। একই দিনে প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান