
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন নির্বাচন, সংস্কার কার্যক্রম, ক্রীড়া, সামাজিক ব্যবসা এবং বৈশ্বিক মানবিক সংকট নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা গণতন্ত্রকে আরও এগিয়ে নেবে। তিনি প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসার উদ্যোগে রূপান্তরে নেতৃত্ব দিয়েছেন এবং ভবিষ্যতের সব অলিম্পিক—বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক—কার্বন নিরপেক্ষ করার ওপর জোর দেন।
বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট বিশেষ গুরুত্ব পায়। উভয় নেতা তহবিল বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের শরণার্থী শিবিরে বসবাসরত এক মিলিয়নেরও বেশি মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা নিরাপদে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরতে পারবেন।
ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যাতে বৈশ্বিক মনোযোগ বাড়ানো ও স্থায়ী সমাধান খোঁজা সম্ভব হয়।
মেয়র হিদালগো ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি মানবতার জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৈঠকের শেষে ড. ইউনূস তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...