
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের ভাড়া বাসা থেকে তিনি শেরে-বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে যান। সেখানে কোরআন তেলাওয়াত ও মোনাজাতে অংশ নিয়ে প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনা করেন খালেদা জিয়া।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দোয়া শেষে খালেদা জিয়া কিছুক্ষণ নীরবে অবস্থান করেন এবং পরে দলের নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ শেষে গুলশানের বাসায় ফিরে যান।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...