
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থাপনা। বুধবার দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের মাধ্যমে মানুষ নিজের ভোট দিতে পারবেন, রাতে ভোট দিনে হবে না এবং মৃত ব্যক্তি ভোট দিতে পারবেন না। এ রায়ের ফলে দেশ গণতান্ত্রিক মহাসড়কে আবার হাঁটতে শুরু করেছে।
অ্যাটর্নি জেনারেল আরও উল্লেখ করেন, তৎকালীন প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছিলেন।
এ ঘটনায় আপিল বিভাগের পূর্বের রায়কে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে আদালত ত্রয়োদশ সংশোধনী কার্যকর ঘোষণা করেছে। আদালত জানায়, সংবিধানের চতুর্থ ভাগের পরিচ্ছদ ২(ক)-এর নির্দলীয় সরকার সম্পর্কিত বিধানগুলো পুনর্বহাল করা হলো এবং শুধুমাত্র ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ-এর নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...