
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফেরত যান।
গত শনিবার ঢাকায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এ সময় বিমানবন্দরে গার্ড অব অনার ও তোপধ্বনির মাধ্যমে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পৃথকভাবে তার সঙ্গে বৈঠক করেন।
শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই পক্ষ বাণিজ্য, যোগাযোগ–সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে সফরে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং দেশটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান