
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিচার ব্যবস্থাকে আরও দ্রুত ও জনবান্ধব করতে দেশের আটটি জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বুধবার (সকাল ১০টা) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
নতুন এই ব্যবস্থার ফলে জামিনপ্রাপ্ত আসামিকে খুব অল্প সময়ের মধ্যেই মুক্ত করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনলাইনে বেইলবন্ড দাখিল করা হলে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যেই বন্দির মুক্তি নিশ্চিত করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, আগে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, যার ফলে অর্থ ব্যয় ও দীর্ঘ ভোগান্তির শিকার হতেন বিচারপ্রার্থীরা। অনেক ক্ষেত্রে এ প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। ই-বেইলবন্ড চালু হওয়ায় এখন পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও সময়নির্ভর হবে। কে কখন স্বাক্ষর করেছেন, তার ডিজিটাল রেকর্ড থাকায় ইচ্ছাকৃত বিলম্বের সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, বিচার ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষ, আইনজীবী এবং কারা প্রশাসনের জন্য সময় ও খরচ দুটিই কমাবে।
উল্লেখ্য, এর আগে পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়, যা সফলভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর—এই আট জেলায় একযোগে সেবাটি চালু হলো।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...