
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় সিলেট সফরের অংশ হিসেবে তিনি পবিত্র এই দুই দরগাহে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বুধবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। রাত ৮টা ৫২ মিনিটের দিকে তার গাড়িবহর মাজার এলাকায় পৌঁছায়। সেখানে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করেন। পরে শাহজালাল (র.) মাজার মসজিদে এশার নামাজ আদায় করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।
পরবর্তীতে রাত ১১টা ২০ মিনিটের দিকে তারেক রহমান হযরত শাহপরান (র.)-এর মাজারে পৌঁছান। সেখানেও তিনি জিয়ারত শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা ও স্থানীয় নেতাকর্মীরা।
তারেক রহমানের এই সফর ও মাজার জিয়ারতকে ঘিরে সিলেট নগরীতে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন...