
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক প্রফেসর আলী রীয়াজ।
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সিলেটে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, “জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন, যাদের স্বজনরা এখনো বেওয়ারিশ লাশ খুঁজে বেড়াচ্ছেন—তারা সবাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন। সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হচ্ছে এই গণভোট।”
তিনি আরও বলেন, বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ–২০২৫ কিংবা গণভোট সংক্রান্ত অধ্যাদেশ—কোথাও এমন কোনো বিধান নেই, যেখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না।
“গণভোটের প্রচারণায় আইনগত বাধা আছে এমন কোনো নির্দিষ্ট রেফারেন্স কেউ দেখাতে পারবে না। যারা এ ধরনের কথা বলছে, তারা ভিন্ন উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে,” বলেন তিনি।
সরকারি কর্মকর্তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলাদের উদ্দেশে আলী রীয়াজ পাল্টা প্রশ্ন রেখে বলেন, “আপনারা কোন নৈতিকতার কথা বলছেনযে নৈতিকতা তরুণদের তাজা রক্ত আর তাদের আত্মদানকে অস্বীকার করে?


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান