
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার উত্তরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রু ও যাত্রীসহ বিমানে থাকা ১৫ জনের সবাই নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা নিশ্চিত করেছে। খবর বিবিসির।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের একটি বিচক্র্যাফট ১৯০০ বিমান ‘মারাত্মক দুর্ঘটনার’ শিকার হয়েছে।
তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। পরে একটি পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা হয়েছে।
সরকারি যাত্রী তালিকায় কলম্বিয়ার আইনপ্রণেতা দিয়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে প্রার্থী কার্লোস সালসেদোর নাম রয়েছে।
সাতেনা জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭:০৫) ভেনেজুয়েলা সীমান্তের কাছের শহর ওকানিয়ায় অবতরণের কথা থাকলেও তার ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমান সংস্থার তথ্য অনুযায়ী, এনএসই ৮৮৪৯ নম্বর ফ্লাইটটি কুকুতা শহর থেকে উড্ডয়ন করেছিল। কুকুতা ওকানিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। বিমানে ১৩ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম সেমানাকে দেওয়া এক সাক্ষাৎকারে নর্তে দে সান্তান্দের প্রদেশের গভর্নর উইলিয়াম ভিয়ামিজার জানান, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
যে এলাকায় বিমানটি নিখোঁজ হয়েছিল, সেখানে কলম্বিয়ার ইএলএন গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন অঞ্চল রয়েছে। ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে দেশটির সশস্ত্র বাহিনী সহায়তা করছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে লেখেন, এই মৃত্যুগুলোতে আমি গভীরভাবে শোকাহত।


মন্তব্য লিখুন
আরও খবর
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’ ও সাংস্কৃতিক...
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’...
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর...
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ