
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে একটি অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যাদের হাতে দেশের সম্পদ ও সম্মান নিরাপদ থাকবে, আসন্ন ১২ তারিখে দেশের দায়িত্বও তাদের হাতেই তুলে দেওয়া হবে। তিনি দাবি করেন, জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে প্রকৃত বিজয় হবে দেশের মানুষের। নির্বাচনে প্রায় ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয় অর্জন করতে পারে।
আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ নতুন এক যাত্রায় প্রবেশ করবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের ওপর আস্থার কারণেই শেরপুরে হামলার ঘটনা ঘটেছে। পরে তিনি ‘ঢাকা-১৫’ আসনের ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন...