
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠার আগেই বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ভিড় দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় দীর্ঘ লাইনে রূপ নেয়। নারী-পুরুষ, তরুণ থেকে প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই উৎসবের আমেজ তৈরি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতেও সকাল থেকেই ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে এসেছেন, আবার কেউ প্রতিবেশীদের সঙ্গে ভোট দিতে এসেছেন।
এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন।


মন্তব্য লিখুন
আরও খবর
জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব: নাহিদ...
জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে...
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে: সিইসি
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা হবে:...
ভোট কেন্দ্রে যেসব কাজ করতে পারবেন না পুলিশ...
ভোট কেন্দ্রে যেসব কাজ করতে পারবেন...
নির্বাচনি প্রচারণার সমাপ্তি, ভোটের অপেক্ষায় গোটা দেশ
নির্বাচনি প্রচারণার সমাপ্তি, ভোটের অপেক্ষায় গোটা...
নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের উপচে...
নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঘরমুখো...
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর...
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন...