
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে নির্বাচনোত্তর পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে একটি বিশেষ দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মীর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পাশাপাশি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ন্যায় ও সত্যের পথে অটল থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তিনি জানান, যেখানে এ ধরনের ঘটনা ঘটবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো মানবতা, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের দাবি। এ লক্ষ্য পূরণে দল দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...