
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটির মহাপরিচালক জিলবার্ট এফ. হোংবো জানান, সরকারের অগ্রাধিকার অনুযায়ী এসব খাতে আইএলও সবসময় পাশে থাকবে।
জেনেভায় অনুষ্ঠিত আইএলও’র ৩৫৬তম গভর্নিং বডির বৈঠকে অংশ নিতে গিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আশ্বাস দেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের জন্য বর্তমান সরকারকে অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। তিনি বলেন, দেশের জনগণের স্বার্থে গণতান্ত্রিক ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ এবং নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী আইএলও।
শ্রমমন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ ও নারী জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে বিশেষ করে ঢাকায় আইএলও’র কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জবাবে মহাপরিচালক প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সম্মতি জানান।
বৈঠকে বাংলাদেশের বিরুদ্ধে চলমান আর্টিকেল-২৬ সংক্রান্ত মামলার নিষ্পত্তিতেও আইএলও’র সহযোগিতা কামনা করেন মন্ত্রী। এ বিষয়ে মহাপরিচালক বলেন, জেনেভায় বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা ইতোমধ্যে বিভিন্ন দেশের সমর্থন অর্জনে ভূমিকা রেখেছে। তবে শ্রমখাতে অগ্রগতির পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
এছাড়া শ্রমিকদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখতে বহুজাতিক কোম্পানি ও বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। স্বল্পমূল্যে চিকিৎসা, দুর্ঘটনা বীমা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন শ্রমমন্ত্রী।
উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং শ্রম অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।
আগামী জুনে আইএলও মহাপরিচালকের বাংলাদেশ সফরের সিদ্ধান্তকে স্বাগত জানান শ্রমমন্ত্রী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম সচিব আবদুর রহমান তরফদার এবং যুগ্ম সচিব আবদুস সামাদ আজাদ।


মন্তব্য লিখুন
আরও খবর
আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা
আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা
ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা
ইরানের বিরুদ্ধে হারার পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: গবেষণা
যেভাবে কাজ করবে ডিজিটাল ‘ফুয়েল পাস’
যেভাবে কাজ করবে ডিজিটাল ‘ফুয়েল পাস’
নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সাথে...
তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে বাজারে অস্থিরতা
তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে বাজারে...
মধ্যপ্রাচ্য সংকট : আজও ১৮ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : আজও ১৮ ফ্লাইট...