
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ইরানে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে আনা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ বাহরাইন থেকে আসা প্রবাসী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের আশ্বস্ত করে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে নতুন ভিসা বা পুরোনো ভিসার মেয়াদসংক্রান্ত জটিলতায় যারা পড়েছেন, তাদের সমস্যা সমাধানে সরকার আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীরা যাতে নিরাপদে বসবাস ও কাজ করতে পারেন, সে জন্য সরকারের নির্দেশনায় বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দূতাবাসগুলো সর্বোচ্চ সতর্কতা ও সক্রিয়তা বজায় রাখছে।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান