
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর উপদেষ্টা মাহদি মোহাম্মদী কঠোর ভাষায় এই বার্তা দেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মাহদি মোহাম্মদী বলেন, ট্রাম্পের হাতে সীমিত সময় রয়েছে। এর মধ্যে সিদ্ধান্ত না নিলে তার মিত্রদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে বলেও ইঙ্গিত দেন তিনি।
সম্প্রতি ট্রাম্প ইরানকে যে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রায় একই সুরে পাল্টা জবাব দেন এই ইরানি কর্মকর্তা। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং নিজেদের অবস্থান থেকে একচুলও সরবে না।
এছাড়া তিনি দাবি করেন, চলমান পরিস্থিতিতে ইরান কৌশলগতভাবে এগিয়ে রয়েছে এবং ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো গঠনের দিকেই তারা এগোতে চায়।
এর আগে ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ খুলে দেওয়ার আহ্বান জানান এবং তা না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি এই বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং অঞ্চলে অনিশ্চয়তা বাড়ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...