
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি তুরস্কের উদ্দেশে রওনা দেন। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ফোরামটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান-এর পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে।
ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সম্মেলনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া, পাকিস্তান, গাম্বিয়াসহ ফোরামে অংশ নিতে আসা কয়েকটি দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও খলিলুর রহমানের সাক্ষাতের সুযোগ হওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। সেসময় তিনি ভোট চাইতে তুরস্ক সফরে যান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারের সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।’


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...