
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা দ্রুত বাড়ানো হবে।”
বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কর্তৃক নির্মিত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, সারাদেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে রাতের বেলা অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হয়েছে। রাজধানীতে ভোররাতে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তিনি নিজেও রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বের হয়েছিলেন।
তিনি বলেন, “আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। এছাড়া কৃষিজমি রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...