
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে মহাখালী র্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্টগামী যানবাহন চলাচল করতে পারবে।
ডিএমপি সদর দপ্তর থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকার দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে প্রায় সব যানবাহন তেজগাঁও-লাভ রোড ক্রসিং হয়ে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। এতে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানজট তৈরি হচ্ছে।”
এ অবস্থায় যানজট কমাতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব ধরনের যানবাহনকে মহাখালী র্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যদি তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানবাহনের চাপ বেশি থাকে, তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীত দিকের র্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্ট অভিমুখে চলাচল করতে হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়ায় জমি বিক্রি করে বিপাকে ভাতিজা, চাচার বিরুদ্ধে...
আখাউড়ায় জমি বিক্রি করে বিপাকে ভাতিজা,...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর...
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ
কুরআনের হাফেজ মাহাদীর জীবন থমকে গেছে, বাঁচতে প্রয়োজন...
কুরআনের হাফেজ মাহাদীর জীবন থমকে গেছে,...
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...