
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ অংশে আজ রোববার ও আগামীকাল সোমবার দুই দিনে মোট ১৪টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
কর্মসূচির প্রথম দিনে তিনি ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে বক্তব্য রাখবেন। দুপুর ২টায় ঢাকা–১৭ আসনের ইসিবি চত্বরে নিজের নির্বাচনী এলাকা থেকেই তাঁর প্রচার শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে তিনি ঢাকা–১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা–১৫ আসনের মিরপুর–১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে জনসভায় যোগ দেবেন।
বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা–১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট এলাকায়, ৫টা ১০ মিনিটে ঢাকা–১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশের শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা–১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।


মন্তব্য লিখুন
আরও খবর
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...