
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রোহিঙ্গা সংকট মোকাবিলায় তিন দিনের আন্তর্জাতিক স্টেকহোল্ডার সংলাপ উদ্বোধনের জন্য কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
কক্সবাজারের হোটেল বে ওয়াচে আয়োজিত “স্টেকহোল্ডারস’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন” শীর্ষক এ সংলাপে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতিসংঘ ও অন্যান্য বৈশ্বিক সংস্থার প্রতিনিধি এবং রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, এই সংলাপ আসন্ন সেপ্টেম্বরের নিউইয়র্ক সম্মেলনের প্রস্তুতিমূলক ধাপ। এর বিশেষ দিক হলো রোহিঙ্গাদের সরাসরি অংশগ্রহণ, যেখানে তারা তাদের অভিজ্ঞতা, আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানাবেন। এসব মতামত নিউইয়র্ক সম্মেলনে প্রতিফলিত হবে।
তিনি আরও বলেন, সংলাপটি চারটি থিম্যাটিক অধিবেশনের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে মানবিক সহায়তা ও চলমান তহবিল সংকট মোকাবেলা, রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি ও প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলা, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও টেকসই ও সময়োপযোগী সমাধানের দীর্ঘমেয়াদি কৌশল।
সংলাপ শেষে একটি চেয়ার’স সামারি তৈরি করা হবে, যেখানে আলোচনার মূল সারমর্ম ও সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। এটি নিউইয়র্ক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডকুমেন্ট হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালানোর পর বাংলাদেশে নতুন করে প্রায় ৮ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। এর আগে থেকেই লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। সংকট নিরসনে বাংলাদেশ সরকার শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান