
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর কাছে একটি গুরুত্বপূর্ণ লিখিত বার্তা পাঠিয়েছেন।
বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে এক বৈঠকের মাধ্যমে এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর হাতে চিঠিটি তুলে দেন।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় শেখ আবদুল্লাহ বিন জায়েদ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশটিকে ‘ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান