• অর্থ-বাণিজ্য
  • ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি উদযাপন

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি উদযাপন

৬:৫৯ অপরাহ্ণ , ১৭ আগস্ট ২০২৬
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি উদযাপন

শাহীন আলম জয়:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ ও ১৪ বছর পূর্তি উদযাপন’।

দিনব্যাপী আয়োজনে ইউনিটি গ্রুপের পরিচালক, শেয়ারহোল্ডার, ব্যবসায়িক সহযোগী ও অতিথিসহ পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ১৪ বছরের অর্জন, ব্যবসায়িক সম্প্রসারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে ঘোষণা করা হয় প্রতিষ্ঠানটির ‘ভিশন ২০৩০’।

অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এ সময় ইউনিটি গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম জুয়েল ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন আধুনিক কৃষি, অর্থনীতি, পর্যটন, টেকসই উন্নয়ন ও বহুমাত্রিক ব্যবসায়িক অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিটি ট্যুরিজমের ডিএমডি
বুলবুল আহমেদ, লেখক ব্যাংকার ও সীমান্ত টিভির উপদেষ্টা রিফাত মাহবুব সাকিব ।

 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামীতে প্রায় পাঁচ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করছে ইউনিটি গ্রুপ। ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

দিনব্যাপী এ আয়োজনে ব্যবসায়িক আলোচনা, সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মন্তব্য লিখুন

আরও খবর