
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকে ‘সেফ এক্সিট’-এর কথা বলছেন। কিন্তু উপদেষ্টা হিসেবে আমাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে পুরো জাতির সেফ এক্সিট প্রয়োজন।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “আপনারা জানেন, এখন সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা চলছে। কিন্তু আমরা উপদেষ্টারা স্পষ্টভাবে জানি—আমাদের কারও কোনো সেফ এক্সিটের দরকার নেই। গত ৫৫ বছরে আমরা যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট দেখেছি, যেখানে সাধারণ মানুষের আমানত পর্যন্ত নিরাপদ ছিল না সেই ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকেই জাতির মুক্তি দরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...