
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে নওগাঁর এ টিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “অনেকে এখন বেসামাল আচরণ করছেন। মাঘ মাসে মাথা গরম করে কোনো লাভ নেই, সামনে চৈত্র মাস। এখনই যদি ধৈর্য হারান, তখন কী করবেন? পুরোপুরি অকার্যকর হয়ে পড়বেন।”
সভায় তিনি আশ্বাস দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। বিশেষ করে নারীদের জন্য ঘরে-বাইরে ও কর্মক্ষেত্রে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কোনো অত্যাচারী নারীদের প্রতি অন্যায় দৃষ্টি দেওয়ার সাহস পাবে না—এমন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
শফিকুর রহমান আরও বলেন, “মাথা ঠান্ডা রেখে মানুষকে বোঝার চেষ্টা করুন, মানুষের মনের কথা মনোযোগ দিয়ে শুনুন। তাহলেই দেশ বাঁচবে, সবাই ভালো থাকবে।
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জামায়াত চাঁদাবাজি করে না এবং কাউকে করতেও দেবে না। দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়া হবে না। ব্যাংক ডাকাতি বা মামলা বাণিজ্যের সঙ্গেও কোনো আপস করা হবে না; যারা এসব অপরাধে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন...
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ...
সরকারের ভালো কাজে পাশে থাকব, অন্যায় হলে রুখে...
সরকারের ভালো কাজে পাশে থাকব, অন্যায়...
জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য...
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক...
কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না...
কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত...
জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে নেব: নাহিদ...
জনগণের রায় যেটাই হোক, আমরা মেনে...