
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণ যে রায় দেবেন সেটাকেই তারা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জয়-পরাজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের মূল লক্ষ্য। জনগণ যেভাবে রায় দেবেন, আমরা তা মেনে নিতে প্রস্তুত।
তিনি আরও জানান, ১১ দলীয় জোট সরকার গঠনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বলে তারা আশাবাদী। ভোটগ্রহণ অবাধ ও নিরপেক্ষ হলে তাদের বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
এর আগে সকাল ৮টার দিকে একই কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকা-১১ আসন (বাড্ডা–ভাটারা–রামপুরা) থেকে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন ড. এম এ কাইয়ুম, আর ১২ দলীয় জোটের পক্ষ থেকে লড়ছেন নাহিদ ইসলাম।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। পুরুষ ও নারী ভোটারের উল্লেখযোগ্য উপস্থিতি নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...