
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি উচ্চমাত্রার আস্থা ও সন্তুষ্টি প্রকাশ করেছে এমন তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সর্বশেষ জনমত জরিপে।
আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এই দেশব্যাপী জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ ড. ইউনূসের নেতৃত্ব ও কর্মদক্ষতায় সন্তুষ্ট। পাশাপাশি ৭০ শতাংশ নাগরিক অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কার্যক্রমকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।
আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ড. ইউনূসের নেতৃত্বে মানুষ দেশে অগ্রগতির সম্ভাবনা দেখছেন। জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশাকে প্রতিফলিত করে।
জরিপে আরও দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে প্রচণ্ড উৎসাহ রয়েছে। মোট ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ‘খুবই আগ্রহী’ ভোট দিতে, এবং ২৩ শতাংশের ‘কিছুটা আগ্রহ’ রয়েছে।
এ ছাড়া ৮০ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
জোহান্না কাও বলেন, বাংলাদেশিদের এই আগ্রহ ও আস্থা প্রমাণ করে যে চলমান সংস্কার কার্যক্রম ধরে রাখা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করা অত্যন্ত জরুরি।
আইআরআই জানিয়েছে, তারা নিয়মিতভাবে বাংলাদেশে নীতিমালা, শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনমত জরিপ পরিচালনা করে এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করছে।
সূত্র : বাসস


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান