
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আগামী মঙ্গলবার তিনি ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন।
শনিবার রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীসহ মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তারেক রহমান নিজেই এই কর্মসূচির ঘোষণা দেন।
তার আগমনকে ঘিরে রোববার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।
সভা শেষে বিএনপির ময়মনসিংহ সদর (৪) আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, জামালপুর সদর (৫) আসনের প্রার্থী ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী প্রকৌশলী এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ জনসভাস্থল সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...