
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: নির্বাচনের মাঠে সমান সুযোগ না থাকার অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, সরকারের একটি অংশ আগে থেকেই কিছু মানুষকে নির্বাচনে পাস করিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে।
নির্বাচনী প্রচারণাকালে দেওয়া বক্তব্যে মির্জা আব্বাস বলেন, “ওদের যদি ক্ষমতা থাকত, তাহলে আমাদের নির্বাচন করতেই দিতো না।” তিনি অভিযোগ করেন, সরকারের একটি অংশ নির্দিষ্ট প্রার্থীদের জেতাতে সক্রিয়ভাবে মাঠে নেমেছে। এর ফলে এখন আর লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
তিনি আরও বলেন, যেভাবে তারা কার্যক্রম চালাচ্ছে, তাতে কোনোভাবেই সমান সুযোগের পরিবেশ তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে এমন অসভ্য ভাষায় কথা বলার সাহস কেউ পেত না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, বিরোধীদের বক্তব্য ও আচরণ সত্ত্বেও তিনি ও তার নেতাকর্মীরা ধৈর্য ধরে আছেন। “আল্লাহর অশেষ রহমতে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। আমি নেতাকর্মীদের স্পষ্টভাবে বলে দিয়েছি—ধৈর্য ধরতে হবে, কোনো রিঅ্যাকশন নয়। ওরা যা বলার বলুক, আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করব, বলেন মির্জা আব্বাস।
নির্বাচন কমিশনকে এসব অভিযোগ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লিখিত অভিযোগ দেওয়ার প্রয়োজন নেই। কারণ গণমাধ্যম, সভা-সমাবেশ ও বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশন এসব বিষয় ইতোমধ্যেই অবগত।
তিনি আবারও দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপির সঙ্গে অন্যদের সমান প্রতিযোগিতার সুযোগ নেই এবং সরকারের একটি অংশ নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নির্বাচনে জয়ী করাতে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করছে।
প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, “ওদের যদি পুরো ক্ষমতা থাকত, তাহলে আমাদের নির্বাচন করতেই দিতো না।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...