
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই ইসরায়েল ঢাকা থেকে স্বীকৃতি চাইলে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেই অবস্থান অব্যাহত রেখেছে বাংলাদেশ।
তৌহিদ হোসেন আরও বলেন, “আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে থেকেছি এবং তাদের সংগ্রামকে সমর্থন করেছি, তাই চার দেশের এ স্বীকৃতিকে আমরা ইতিবাচকভাবে দেখি। এটি নিঃসন্দেহে সুখবর।”
সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে দেড়শোর বেশি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাল। যদিও এ স্বীকৃতি রাষ্ট্র গঠনের পথে বড় অগ্রগতি, তারপরও ফিলিস্তিনিদের সামনে দীর্ঘ পথ বাকি আছে বলে মনে করেন তিনি।
এদিকে, ফ্রান্সও শিগগির ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। যদি তা ঘটে, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি পাবে ফিলিস্তিন।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...