
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
মালয়েশিয়ায় সরকারি সফরে থাকা অবস্থায় ১২ আগস্ট দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ড. ইউনূস বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হবে, সে অনুযায়ী প্রস্তুতি চলছে।”
তিনি মালয়েশিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরে বলেন, দেশে বর্তমানে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস একে গুরুতর মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আসিয়ানের সহযোগিতার আহ্বান জানান।
সফরের প্রথম দিনে পুত্রাজায়ায় অনুষ্ঠিত বৈঠকে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হয়।
আগামী দিনে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি ও নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। সফরটি বাংলাদেশ-মালয়েশিয়া কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...