
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতার কারণ হিসেবে দুর্বল শাসনব্যবস্থাকে দায়ী করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।
সম্প্রতি নেপালে জেন-জি প্রজন্মের বিক্ষোভের মুখে সরকারের পতন এবং এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় একই ধরনের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, “দুর্বল প্রশাসনিক কাঠামো অনেক সময় একটি দেশের সরকারের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়।
শুক্রবার ভারতের রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে অজিত দোভাল বলেন, “বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে দুর্বল শাসন কাঠামো বড় ভূমিকা রেখেছে। রাষ্ট্রের প্রকৃত শক্তি নিহিত থাকে তার কার্যকর প্রশাসনিক ব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে।
তিনি আরও বলেন, “আজকের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। কারণ, জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করে। তাই রাষ্ট্রকেও সেই প্রত্যাশা পূরণের সক্ষমতা অর্জন করতে হবে।”
অজিত দোভাল প্রশাসনের স্থিতিশীলতা ও জনবিশ্বাস অর্জনের জন্য ভালো শাসনের পাঁচটি উপাদান তুলে ধরেন কার্যকর প্রশাসনিক প্রতিষ্ঠান, নারীর ক্ষমতায়ন, স্বচ্ছতা, জবাবদিহি, এবং প্রযুক্তির সঠিক ব্যবহার।
তিনি বলেন, “নারীর সুরক্ষা ও ক্ষমতায়ন আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য অংশ। শুধু আইন বা কাঠামো থাকলেই হবে না—এসবের কার্যকর বাস্তবায়নই ভালো শাসনের মাপকাঠি।
প্রযুক্তিনির্ভর প্রশাসনের গুরুত্ব তুলে ধরে দোভাল আরও বলেন, “আমাদের এমন প্রযুক্তি ব্যবহার করতে হবে, যা স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার দক্ষতা বাড়ায়। তবে একইসঙ্গে সাইবার হুমকির মতো ঝুঁকিগুলো থেকেও সমাজকে সুরক্ষিত রাখতে হবে।
এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রশাসনিক সংস্কার ও দুর্নীতি দমনমূলক পদক্ষেপের প্রশংসা করে বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে নতুন ধরনের শাসনব্যবস্থা, সমাজ কাঠামো এবং বৈশ্বিক অবস্থানের দিকে। সরকারের প্রাতিষ্ঠানিক পরিবর্তন প্রশাসনে গভীর প্রভাব ফেলছে; সামনে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসবে।
অজিত দোভালের মতে, যখন পরিবর্তন আসে, তখন সবচেয়ে জরুরি বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা। ঝড়-ঝাপটার মধ্যেও যেন চোখ বন্ধ না হয়, বিভ্রান্তিতে যেন দিক হারিয়ে না ফেলে রাষ্ট্র।
সূত্র: এনডিটিভি


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...