
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “জুলাই আন্দোলনে যুবদলের ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। যার যে ভূমিকা আছে, তার স্বীকৃতি দিতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে।”
তিনি বলেন, “এই আন্দোলনে শুধু কোনো নির্দিষ্ট দল বা ছাত্রই নয় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অংশ নিয়েছিল বলেই স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে।”
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যেই চাঁদাবাজির অভিযোগ—এটা কি আমরা চেয়েছিলাম? এত দ্রুত এসব ঘটতে থাকলে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা থেকেই যায়। গোটা দেশ এখন তরুণদের দিকে তাকিয়ে আছে, অথচ বলা যাচ্ছে না দেশটা ঠিক পথে এগোচ্ছে।”
তিনি আরও বলেন, “হাসিনার বিচারের কোনো অগ্রগতি দেখছি না। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তাদের কেন গ্রেফতার করা হয়নি?”
সংস্কার ইস্যুতে সরকারকে সহযোগিতা করলেও কোনো অগ্রগতি নেই দাবি করে ফখরুল বলেন, “বিএনপিকে যতই চাপে ফেলা হোক না কেন, দেশের মানুষ সংগ্রাম করে দেশকে মুক্ত করেছে, ভবিষ্যতেও করবে। তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন।”


মন্তব্য লিখুন
আরও খবর
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...