
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল পৌনে ৪টায় তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে উপস্থিত হয়ে শহীদের কবর জিয়ারত করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার।
এ বিষয়ে রংপুর পীরগঞ্জ-৬ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, নির্ধারিত সময় অনুযায়ী তারেক রহমান বিকেলে পীরগঞ্জে পৌঁছাবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেবেন।
এরপর বিএনপি চেয়ারম্যান রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
এদিকে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা সফরকে সফল করতে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...