
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটগ্রহণ ও গণনা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট ও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সিইসি জানান, এই প্রথমবারের মতো দেশের বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে অনেক ভোটার তাদের ভোট প্রদান করেছেন এবং ব্যালট পেপার দেশে পৌঁছেছে। লিঙ্গ, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন পর্যবেক্ষণে ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক অংশ নেবেন। দেশি-বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের নির্ধারিত নীতিমালা মেনে দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিবেদনই নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরবে বলে কমিশন আশা করছে।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হবে এবং কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান