
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার (৩১ আগস্ট) গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি জানান, সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি ফোন করে নুরের স্বাস্থ্যের খোঁজ নেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আশ্বাসও দেন।
রাষ্ট্রপতি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর ওপর হওয়া হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এ হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
গত শুক্রবার রাতে বিজয়নগরের আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে।
রাষ্ট্রপতির আশ্বাসে নুরের দ্রুত আরোগ্য এবং সার্বিক পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...