
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় শনিবার রাতে একটি হোটেলে আয়োজিত হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনার পর এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলুর।
হামলার লক্ষ্যবস্তু তিনি নিজে ছিলেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমারও তাই মনে হয়।”
শনিবার রাতে যখন ওই হোটেলের বলরুমে অনুষ্ঠান চলছিল, তখন মূল সিকিউরিটি চেকপয়েন্টের কাছে এক ব্যক্তি গুলি চালায়। নিরাপত্তার খাতিরে সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ট্রাম্প জানান, হামলাকারী একাধিক অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু সিক্রেট সার্ভিসের সাহসিকতায় সে ব্যর্থ হয়।
সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, এই ঘটনায় একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে খুব কাছ থেকে শক্তিশালী অস্ত্র দিয়ে গুলি করা হলেও ওই কর্মকর্তা বুলেটপ্রুফ ভেস্ট পরে থাকায় বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন। ট্রাম্প বলেন, “আমি ওই কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি এখন সুস্থ আছেন এবং বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন।”
আটককৃত সন্দেহভাজন হামলাকারীর নাম কোল থমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ট্রাম্প বলেন, “সে একাধিক অস্ত্র বহন করছিল এবং আমার ধারণা সে মানসিকভাবে অসুস্থ।” বর্তমানে তার বাসভবনে তল্লাশি চালানো হচ্ছে বলে তিনি জানান।
অন্তর্বর্তীকালীন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে এবং খুব শিগগির হামলাকারীর বিরুদ্ধে গুলির ঘটনা ও অবৈধ অস্ত্র বহনসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হবে। অন্যদিকে, এফবিআই পরিচালক কাশ প্যাটেল নিশ্চিত করেছেন যে, তারা দ্রুততার সঙ্গে সমস্ত তথ্য বিশ্লেষণ করছেন এবং হামলাকারীর অতীত ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমি তা মনে করি না, তবে কিছুই নিশ্চিত করে বলা যায় না।”


মন্তব্য লিখুন
আরও খবর
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...
অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করতে উদ্যোগ নেবে...
অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করতে...
উত্তেজনা বাড়িয়ে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন
উত্তেজনা বাড়িয়ে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে...
বগুড়ার ঐতিহ্যবাহী খাবার খেলেন প্রধানমন্ত্রী
বগুড়ার ঐতিহ্যবাহী খাবার খেলেন প্রধানমন্ত্রী
মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ :...
মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো...
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন