
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপটি অনুষ্ঠিত হবে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যোগ দিতে পারেন বলে জানা গেছে।
সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলকে। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে বলে দলের প্রেস উইং জানিয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে নীতিগত ঐকমত্যে পৌঁছালেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ অথবা নির্বাহী আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব করেছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিল এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য।


মন্তব্য লিখুন
আরও খবর
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’ ও সাংস্কৃতিক...
বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’...
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
কূটনৈতিক রিপোর্টিংয়ে ‘বেস্ট রিপোর্টার’ অ্যাওয়ার্ড পেলেন...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও...
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ...
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা চালুর...
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ
সাংবাদিকদের ওপর হামলায় এমআরইউ’র প্রতিবাদ