
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে উদ্বোধন অনুষ্ঠানে তার অংশগ্রহণ সত্ত্বেও ভবনের উদ্বোধনী ফলকে তার নাম উল্লেখ ছিল না, যা উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।
আজ শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এমআরএ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানা গেছে, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি এমআরএ ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ১৬ তলা ভিত্তির ওপর নির্মিত এই বহুতল ভবনে রয়েছে বাউন্ডারি ওয়াল, প্রবেশ গেট, গার্ড রুম, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা (রেইন ওয়াটার হার্ভেস্টিং), সেপটিক ট্যাংক, সাইনেজ, ম্যুরাল, ডিপ টিউবওয়েলসহ নানা আধুনিক সুবিধা।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...