
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশে সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার (৯ জুলাই) তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র হস্তান্তর করেন।
চলতি বছরের ১ জুলাই ঢাকায় সৌদি দূতাবাসে দায়িত্ব গ্রহণ করেন ড. আব্দুল্লাহ জাফর। রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী এ কূটনীতিক চীন ও দক্ষিণ কোরিয়া বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচিত।
এর আগে, সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। তিনি চলতি বছরের এপ্রিলে ঢাকা ত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান