
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিদেশে শ্রমশক্তি রফতানির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দালাল চক্রকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই খাতটি পুরোপুরি দালালনির্ভর হয়ে পড়েছে, যার ফলে প্রতিটি ধাপে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। দালালদের প্রভাব থেকে শ্রমশক্তি রফতানি খাতকে মুক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. ইউনূস।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে এখন তারুণ্যের সংকট দেখা দিয়েছে, অথচ বাংলাদেশ তারুণ্যে সমৃদ্ধ একটি দেশ। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও মূল্যবান সম্পদ। এত বিপুল তরুণ শ্রমশক্তি অন্য কোথাও নেই বলেই সারা বিশ্বের আমাদের দিকে তাকিয়ে থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...