
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তাঁরা নুরের পরিবারের সঙ্গেও কথা বলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. রফিকুল ইসলাম বলেন, “নুর একজন জুলাই যোদ্ধা। নুরকে চেনেন না, এমন কেউ নেই। ঘটনার সময় যারা দায়িত্বে ছিলেন, তারাও তাঁকে চেনেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, নুরুল হক নুরের অবস্থা গুরুতর। তাঁর মাথা ও নাকে মারাত্মক আঘাত লেগেছে। ইতোমধ্যে তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...