• বিনোদন
  • বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘বাসাস অ্যাওয়ার্ড’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৫:৪৫ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২৬
সাংস্কৃতিক

নিজস্ব প্রতিবেদক: সাংস্কৃতিক চর্চার প্রসার এবং সৃজনশীল কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানাতে বাংলা সাংস্কৃতিক সংঘের (বাসাস) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বাসাস অ্যাওয়ার্ড’ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ও বাসাসের উপদেষ্টা ডি এ তায়েব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সারা হাসপাতাল ও ডায়াগনস্টিকের পরিচালক শেখ শাহ কামাল শ্যামল এবং সিনিয়র সাংবাদিক ও ফ্লাই এয়ারের ব্যবস্থাপনা পরিচালক জয় শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাসের চেয়ারম্যান কাজী অনন্ত হীরা অন্তর।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সৃজনশীল চর্চাকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, বাংলা সাংস্কৃতিক সংঘ দীর্ঘদিন ধরে চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, সংগীত ও অভিনয় প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির এ ধরনের উদ্যোগ সাংস্কৃতিক চর্চার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

মন্তব্য লিখুন

আরও খবর