• বিনোদন
  • সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুলের জন্মদিন

সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুলের জন্মদিন

১১:২৬ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুলের জন্মদিন

শাহীন আলম জয়: সিনিয়র গণমাধ্যমকর্মী, সফল সংগঠক, সদালাপী, বিনয়ী ও পরোপকারী মানুষ জ. ই. বুলবুল। দীর্ঘ ৩৭ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দায়িত্বশীলতা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছেন।

কর্মজীবনের শুরু থেকেই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম এশিয়ান টিভি ও দৈনিক দেশ রূপান্তর-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি নবীনগর প্রেস ক্লাবের সহসভাপতি এবং সামাজিক সংগঠন ঢাকাস্থ জিনোদপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি প্রথম আলো-র ফিচার বিভাগ ‘ভালো থাকুন’-এর স্বাস্থ্যবিষয়ক কন্ট্রিবিউটর ও লেখক হিসেবেও কাজ করে যাচ্ছেন।

জ. ই. বুলবুলের সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কথা বলা, সমাজের অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে কলম ধরা এবং সত্য তুলে ধরার ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

পেশাগত দায়িত্ব পালনে নানা প্রতিকূলতা ও চাপের মুখোমুখি হয়েও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি। সাহস ও দৃঢ়তার সঙ্গে সাংবাদিকতার পথচলা অব্যাহত রেখেছেন।

জ. ই. বুলবুল শুধু একটি নাম নন দীর্ঘ অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও সহকর্মীদের ভালোবাসায় তিনি সাংবাদিকতা অঙ্গনে একটি পরিচিত নাম। একজন অভিজ্ঞ সহকর্মী ও বড় ভাই হিসেবে আমাদের কাছে তিনি বিশেষভাবে শ্রদ্ধার। আপনার আগামীর প্রতিটি দিন হোক আনন্দ, সুস্বাস্থ্য, সাফল্য ও সম্মানে পরিপূর্ণ।

মন্তব্য লিখুন

আরও খবর