
বিনোদন প্রতিবেদক: ফের আলোচনায় মডেল ও অভিনেত্রী আতিকা আফসানা। ২০২০ সালে ফটোশুটের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন তিনি। এরপর নাটক ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেন।
ক্যারিয়ারের মাঝপথে প্রায় দেড় বছর মিডিয়া থেকে দূরে ছিলেন আতিকা। পড়াশোনা, পরিবার ও ব্যক্তিজীবনে সময় দেওয়ার পাশাপাশি নিজেকে আরও পরিপূর্ণ করে তুলতেই এই বিরতি নিয়েছিলেন তিনি। বর্তমানে আবারও নিয়মিত কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
আতিকা জানান, এখন তার লক্ষ্য বেশি কাজ করা নয়, বরং ভালো গল্প ও অর্থবহ চরিত্রে অভিনয় করা। বিশেষ করে সিনেমা ও ওটিটিতে চ্যালেঞ্জিং ও ভিন্নধর্মী চরিত্রে কাজ করার আগ্রহ রয়েছে তার। ঐতিহাসিক, জীবনীভিত্তিক কিংবা নারীকেন্দ্রিক থ্রিলারে জটিল চরিত্রে অভিনয় করার স্বপ্নও দেখেন তিনি।
অভিনয়ের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আতিকা। ভবিষ্যতে একজন দক্ষ আইনজীবী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তার কাছে অভিনয় আবেগের জায়গা, আর আইন যুক্তি ও ন্যায়বোধের জায়গা।
নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে মায়ের কথা উল্লেখ করেন আতিকা। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের উদ্দেশে তার পরামর্শ—শুধু গ্ল্যামারের পেছনে না ছুটে অভিনয়ের দক্ষতা বাড়াতে হবে এবং ধৈর্য ধরে নিয়মিত চর্চা করতে হবে।
বিরতির পর কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই নতুন ও ভিন্নধর্মী চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়ার প্রত্যাশা করছেন আতিকা আফসানা।


মন্তব্য লিখুন
আরও খবর
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
“ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত
“ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত
ধানমন্ডিতে “থাউজেন্ড গ্যালারি”র ই-টেইলার্স শোরুম উদ্বোধন
ধানমন্ডিতে “থাউজেন্ড গ্যালারি”র ই-টেইলার্স শোরুম উদ্বোধন
তারকাদের উপস্থিতিতে ডি এ তায়েব ফাউন্ডেশনের ইফতার মাহফিল...
তারকাদের উপস্থিতিতে ডি এ তায়েব ফাউন্ডেশনের...
ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা
ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও...